বাংলাদেশের খবর

আপডেট : ২১ March ২০২০

ভূঞাপুরে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

নিহত মোঃ আরিফুল ইসলাম (২৬) প্রতিনিধির পাঠানো ছবি


টাঙ্গাইলের ভূঞাপুরে মোঃ আরিফুল ইসলাম (২৬) নামে এক ব্যক্তি মটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আজ শনিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ৩ টার দিকে উপজেলার গোবিন্দাসী-বঙ্গবন্ধুসেতু কন্ট্রাক্ট ৭নং সড়কে চিতুলিয়াপাড়া কদমতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল উপজেলার পৌর এলাকা ছাব্বিসা গ্রামের আব্দুর রশিদের ছেলে ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুর ছোট ভাই।

প্রত্যক্ষদর্ষীরা জানায়, মাটিকাটা থেকে মটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে চিতুলিয়াপাড়া এলাকায় কদমতলা মাথায় কলাইয়ে বোঝা নিয়ে যাওয়া পথচারির উপর উঠিয়ে দিলে মোটরসাইকেলসহ রাস্তার পূর্বপাশে পরে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকায় হাসপাতালে নেয়ার পথে আরিফের মৃত্যু হয়। আরিফের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম বলেন, দূর্ঘটনার বিষয়টি শুনেছি, ছেলেটি ভালো ছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১