বাংলাদেশের খবর

আপডেট : ২১ March ২০২০

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী


ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী শফিউল ইসলাম। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১৫ হাজার ৯৫৫ ভোট।

৩ লাখ ২১ হাজার ২৭৫ ভোটের মধ্যে মাত্র ৫.২৮ শতাংশ ভোট পড়েছে। এরমধ্যে বিএনপির প্রার্থী পেয়েছেন মাত্র ৮১৭ ভোট।

শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও করোনা আতঙ্কে ভোটার উপস্থিত ছিল খুবই কম।

এদিকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে এ উপনির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছেন। নতুন করে নির্বাচনের দাবিও জানান তিনি।

উল্লেখ্য, ঢাকা- ১০ আসনের সংসদ সদস্য ছিলেন শেখ ফজলে নূর তাপস। গত ১ ফেব্রুয়ারি সিটি নির্বাচনে ডিএসসিসির মেয়র পদে তিনি নির্বাচিত হয়েছেন। এর আগে গত ২৯ ডিসেম্বর তিনি এই আসন থেকে পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১