আপডেট : ২২ March ২০২০
বিশ্ব এখন প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে। হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বাংলাদেশেও এই ভাইরাস নিয়ে যথেষ্ট আতঙ্ক। আক্রান্ত হয়েছেন ২০ জন। মারা গেছেন দুজন। ভুক্তভোগী সবাই বিদেশফেরত বা তাদের সংস্পর্শে থাকা। বিদেশ থেকে কেউ দেশে এলেই তাকে সেচ্ছা-গৃহবন্দি বা হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। অনেকেই নিয়ম না মেনে লুকিয়ে ঘুরছেন, তবে সচতন মহল নিয়ম মেনেই হোম কোয়ারেন্টাইন বা কোয়ারেন্টাইনে যাচ্ছেন। প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা হোম কোয়ারেন্টাইনে আছেন। সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি। লন্ডনে মেয়ের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি। দেশে এসে হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি। করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরি করতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রুনা লায়লা। লিখেছেন, করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবী এখন একটা সংকটময় পরিস্থিতি পার করছে। আমাদের সবাইকে এই ভাইরাসের ভয়াবহতা উপলব্ধি করতে হবে। একে প্রতিরোধের সব পদক্ষেপ নিতে হবে। শুধু নিজেকে নয়, চারপাশের সবাইকে বিষয়টি সম্পর্কে সচেতন করতে হবে। ঘরে এবং বাইরে আমাদের সবাইকে সরকারের নির্দেশনা ও বিশেষজ্ঞ চিকিৎসকের সব নিয়মকানুন মেনে চলতে হবে। যুক্তরাজ্য থেকে ফিরে আমার নিজের শরীরে কোনো ধরনের উপসর্গ না থাকা সত্ত্বেও আমি স্বেচ্ছায় আমার পরিবার আর গৃহকর্মীদের নিয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ মেনে চলছি। আমার পরিবারের অন্য সদস্য এবং স্টাফরা এই নিয়ম মেনে চলছেন। সবাই একবার ভাবুন। সতর্ক থাকুন এবং সবকিছু থেকে নিজেকে নিরাপদে রাখুন, অন্যদেরও নিরাপদে রাখুন। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১