আপডেট : ২২ March ২০২০
করোনা সতর্কতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে দেশের সব স্থলবন্দরে বিদেশীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ রোববার থেকে বেনাপোলসহ দেশের ১১টি স্থল বন্দরে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন শাখার সিনিয়র সহকারী সচিব মনিরা হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়, সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এজন্য বাংলাদেশের অভ্যন্তরে করোনা ভাইরাসের অধিকতর সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোববার (২২ মার্চ) থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশের চালু সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হলো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১