আপডেট : ২২ March ২০২০
করোনা সঙ্কটে আপাতত দেশের শিল্প-কলকারখানা বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। রবিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় শ্রম ভবনের সম্মেলন কক্ষে ‘শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক’ শেষে এ কথা জানান তিনি। মন্নুজান সুফিয়ান বলেন, শিল্প-কলকারখানা আমরা আপাতত বন্ধ করব না। তবে সার্বিক বিষয়ে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সবাইকে সচেতন হতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে করোনা ভাইরাসকে মোকাবিলা করব। পরবর্তী পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমসচিব কে এম আলী আজম, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, লেবার ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১