বাংলাদেশের খবর

আপডেট : ২২ March ২০২০

রায়পুরায় কীটনাশক ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু


রায়পুরায় কীটনাশক ট্যাবলেট খেয়ে এক যুবকের মৃত্যু হয়ে। 
  
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দুর্গম চরাঞ্চলের মির্জাচর ইউনিয়নের তাতুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মনা মিয়া একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে এবং তিনি কৃষিকাজ করতেন। এ ঘটনায় আজ রবিবার তার চাচাতো ভাই নজরুল ইসলাম রায়পুরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

নরসিংদীর রায়পুরায় মন মিয়া (২৫) নামে এক যুবক কীটনাশক ট্যাবলেট খেয়েছে বলে জানান তার পরিবার। পরে স্বজনরা তাকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে স্বাস্থ্যের অবনতি ঘটলে। চিকিৎকের পরামর্শে তাকে নরসিংদী নেওয়ার পথে নৌকায় তার মৃত্যু হয়। 

পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকালে জমিতে সেচের পানি দিতে মনা মিয়া ঘর থেকে বের হন। পরে দুপুর বেলা তাকে জমির পাশে শুয়ে ব্যথায় কাতরাতে দেখেন চাচতো ভাইয়ের ছেলে নিরব। তখন ভাতিজা নিরবকে তিনি জানান, পাঁচটি কীটনাশক ট্যাবলেট খেয়েছেন তিনি এবং বাঁচার জন্য আকুতি জানান। তারপর নিরব তার বাবা নজরুল ইসলামকে ঘটনাটি জানানোর পর। তিনি ঘটনাস্থলে গিয়ে কয়েক জনের সহযোগিতায় মনাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার স্বাস্থ্যের অবনতি ঘটলে চিকিৎকের পরামর্শে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে কি কারনে তিনি কীটনাশক ট্যাবলেট খেয়েছেন এর কারণ জানাতে পারেনি স্বজনরা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এ ব্যাপারে বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোবিন্দ্র সরকার বাংলাদেশের খবর কে  জানান, লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তিনি আরো বলেন, ময়না তদন্ত রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১