বাংলাদেশের খবর

আপডেট : ২৩ March ২০২০

ঘোড়াঘাটে ৭৪ প্রবাসীর বাড়িতে লাল পতাকা

ঘোড়াঘাটে জনগণকে সতর্ক করতে প্রবাসীদের বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দিচ্ছেন গ্রাম পুলিশ ছবি : বাংলাদেশের খবর


নভেল করোনা ভাইরাস সচেতনে ও জনগণকে সতর্ক করতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ৭৪ জন প্রবাসী ব্যক্তির বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭৪ জন প্রবাসী ব্যক্তির তালিকা দেওয়া হয়েছে। যারা বিগত কয়েক দিনে বিদেশ থেকে দেশে ফিরেছেন। এই সব বিদেশ ফিরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখতে ও এলাকার জন সাধারণকে সতর্ক করতে গত রোববার বিকেল থেকে উপজেলা প্রশাসনের পক্ষে ঘোড়াঘাট থানা পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা তালিকা অনুযায়ী প্রতিটি প্রবাসীর বাড়িতে গিয়ে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়ে আসছে।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম বলেন, করোনা ভাইরাস সচেতনতা ও প্রতিরোধের অংশ হিসেবে আমরা সব প্রবাসী ব্যক্তিদের বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছি এবং বিদেশ ফেরত ব্যক্তিদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে চাপ প্রয়োগ করছি। সেই সাথে লাল পতাকা লাগানো বাড়িতে যাতায়াত না করতে আমরা এলাকাবাসীদেরকে সচেতন করছি।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, তালিকা অনুযায়ী আমরা সব বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়িতে যাচ্ছি। মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত তাদের সাথে যোগাযোগ করছি। তাছাড়া তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করছি এবং প্রযুক্তির মাধ্যমে তাদের কার্যক্রম ও গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১