আপডেট : ২৩ March ২০২০
করোনা ভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পুলিশ ও হাসপাতাল এর সকল সেবা চলবে। আজ সোমবার বিকেলে সচিবালয়ে এক জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ ঘোষণা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন এবং সেই আলোকে নির্দেশনা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর অফিসে দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক বিভাগটি সার্বক্ষণিক খোলা রয়েছে। করোনা মোকাবেলায় ওয়ার্ড পর্যায়ে গ্রাম পুলিশরাও কাজ করছে। ২৬শে মার্চ উপলক্ষ্যে সরকারি ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত মোট ৫ দিন যুক্ত করে ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ৩ ও ৪ এপ্রিল সরকারি সাধারণ ছুটিও যুক্ত হবে। অর্থাৎ আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল মোট ১০ দিন ছুটি থাকবে। এর আগে সচিবালয় সূত্রে জানা যায়, আজ সরকারি সকল অফিস আদালত বন্ধের ঘোষণা হতে পারে। পরে বিকেলে সচিবালয়ের ব্রিফিংয়ে এই ঘোষণা দেয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১