বাংলাদেশের খবর

আপডেট : ২৩ March ২০২০

সখীপুরে শ্বশুরবাড়ি এসে জরিমানার কবলে জাপান প্রবাসী


টাঙ্গাইলের সখীপুরে শ্বশুরবাড়ীতে ঘুরতে এসে জরিমানা গুনতে হলো জাপান ফেরত এক প্রবাসীকে।

ওই প্রবাসীর বাড়ি পার্শ্ববর্তী বাসাইল উপজলোয়। তিনি হোম কোয়ারেন্টাইনের তোয়াক্কা না করে পরিবার নিয়ে শ্বশুরবাড়ি এসে অবাধে ঘুরাফেরা করছিলেন।

আজ সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত ওই প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন।

জানা যায়, ওই প্রবাসী কয়েকদিন আগে জাপান থেকে দেশে ফিরেন। সোমবার সকালে ওই প্রবাসী তার পরিবার নিয়ে সখীপুরে শশুর বাড়িতে বেড়াতে আসেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, কোয়ারেন্টাইন না মানায় ওই প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে তাকে একটি ঘরে একাই থাকার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১