আপডেট : ২৩ March ২০২০
আগামী মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সারা দেশে সেনা মোতায়েন করা হচ্ছে। তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (২৩ মার্চ) বিকেলে করোনাভাইরাস নিয়ে সচিবালয়ে জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে সকল সরকারি অফিস চৌঠা এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই সময়ে সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। কাঁচাবাজার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতালসহ জরুরি সেবা বিভাগগুলো এই ঘোষণার আওতায় থাকবে না। ব্রিফিংয়ে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন এবং সেই আলোকে নির্দেশনা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর অফিসে দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক বিভাগটি সার্বক্ষণিক খোলা রয়েছে। করোনা মোকাবেলায় ওয়ার্ড পর্যায়ে গ্রাম পুলিশরাও কাজ করছে। ২৬ মার্চ উপলক্ষ্যে সরকারি ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল মোট ৫ দিন যুক্ত করে ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ৩ ও ৪ এপ্রিল সরকারি সাধারণ ছুটিও যুক্ত হবে। অর্থাৎ আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল মোট ১০ দিন ছুটি থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১