বাংলাদেশের খবর

আপডেট : ২৩ March ২০২০

তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩ চীনা কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনে


দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদুৎকেন্দ্রে কর্মরত চিন থেকে আসা তিন জন চিনা কর্মকর্তাকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

গত ১৯ মার্চ দুপুর সাড়ে ১২টায় তারা সৈয়দপুর বীমান বন্দরে নামার সাথে সাথে তাদেরকে পৃথক গাড়িতে নিয়ে তাপ বিদুৎকেন্দ্রের মধ্যে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়।

আজ সোমবার তাপ বিদুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহাবুবুর রহমান জানান, হলদিবাড়ী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাক্তার মিলন আহম্মেদের নেতৃত্বে তাদের স্বাস্থ্য পর্যক্ষেণ করা হচ্ছে। তাদের মধ্যে করোনার কনো লক্ষণ পাওয়া গেলে দিনাজপুর সিভিল সার্জনের পরামর্শে ব্যবস্থা নেয়া হবে।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১