বাংলাদেশের খবর

আপডেট : ২৩ March ২০২০

সরকারি ছুটিতে সীমিত আকারে চলবে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম


মহামারী করোনা মভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল ১০ দিন দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এতে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।

সোমবার (২৩ মার্চ) বিকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই ছুটির ঘোষণা দেন।

ছুটিকালীন সময়ে শুধু পুলিশ, হাসপাতাল ও জরুরি সেবা খোলা থাকবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে বলে জানানো হয়।

মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল বলেন, ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটির সঙ্গে ২৬ মার্চের ছুটি ও ২৭-২৮ মার্চ শুক্র-শনিবার এবং ৩ ও ৪ এপ্রিল শুক্র-শনিবার যোগ হবে। তবে হাসপাতাল ও জরুরি সেবা খোলা থাকবে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সেনাবাহিনী সারাদেশে মাঠ প্রশাসনকে সহযোগিতা করবে বলে জানানো হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১