বাংলাদেশের খবর

আপডেট : ২৪ March ২০২০

কক্সবাজারে এক নারীর করোনা সনাক্ত


কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত একজনকে সনাক্ত করা হয়েছে।

তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মোহাম্মদ মহিউদ্দিন।

তিনি জানান, কক্সবাজার চকরিয়া উপজেলার মুসলেমা খাতুন নামের এক বয়স্ক মহিলা ঠান্ডা, সর্দি, কাশী নিয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছিল। তিনি কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ সোলায়মান এর মা। সে জন্য আমরা উনাকে আলাদা সেবাযত্ন করেছি। কিন্তু উনার ছেলে এবং পরিবার সম্প্রতি সৌদি আরব থেকে ওমরা হজ করে এসেছেন সেই কথা আমাদের কাছ থেকে গোপন রাখা হয়। তবুও আমরা করোনার নমুনা নিয়ে ঢাকাতে পরীক্ষা করতে পাঠালে সেটা আজ পজেটিভ এসেছে।

তিনি আরও জানান, এখন আমরা নিজেরাই অনিরাপদ হয়ে গেছি কারণ উনাকে আমি নিজেও চিকিৎসা দিয়েছি। উনার বিদেশ সফরের বিষয়টি গোপন করা মোটেও উচিত হয়নি।

এ ব্যাপারে জেলার প্রথম করোনা রোগীর ছেলে কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো: সোলায়মান জানান, আমার মা ১৩মার্চ ওমরা হজ শেষ করে সৌদি আরব থেকে ফিরেছেন। উনার বয়স এখন ৭৫। তবে ঠান্ডা জনিত কারণে উনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এখন কি হয়েছে কিছুই বুঝতে পারছিনা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১