আপডেট : ২৪ March ২০২০
টাঙ্গাইলের মধুপুর উপজেলার দক্ষিণ দিগরবাইদ এলাকায় ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনতাইকালে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। এ ঘটনায় আরো এক ছিনতাইকারীকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অপর একজন মধুপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ জানায়, সোমবার (২৩ মার্চ) রাত আট-নয়টার দিকে আত্মীয়ের বাড়ী বেড়াতে যাওয়ার বলে পাকুটিয়া বাজার থেকে আব্দুল করিমসহ তিনজন ছিনতা্লইকারী আল আমিনের অটোরিকশা ভাড়া করেন। মধুপুরের দিগরবাইদ দক্ষিণ পাড়া ব্রীজ পাড়ে এলে চালক আল আমীনকে গাড়ি থেকে পিটিয়ে নামিয়ে দেন। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া খেয়ে এলাকাবাসির হাতে ধরা পড়ে। পরে গণপিটুনিতে শাহীন নামের একজন মারা যায়। নিহতের বাড়ী টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বলে জানা যায়। এঘটনায় গুরুতর আহত একজনসহ বাকি দু’জনকে বেঁধে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহসহ বাকি দু’জনকে উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত আব্দুল করিমকে প্রথমে ১০০ শয্যার মধুপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মুমুর্ষূ অবস্থায় মমেক হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় গুরুতর আহত আব্দুল করিম ঘাটাইলের সন্ধানপুর গ্রামের সমেশ আলীর ছেলে এবং পুলিশ হেফাজতে থাকা বাবলু মধুপুরের দিগরবাইদ এলাকার বাসিন্দা। এদিকে, ছিনতাইকারীদের হাতে আহত অটোরিকশাচালককে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জোবাইদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত শাহীনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১