আপডেট : ২৪ March ২০২০
করোনার সংক্রমণ মোকাবেলায় দেশের সব রুটে যাত্রীবাহী রেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তেল, খাদ্যসহ জরুরি পণ্য পরিবহনের জন্য সীমিত আকারে ট্রেন চলবে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। আজ মঙ্গলবার দুপুরে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ ঘোষণা দেন। সন্ধ্যা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, যেসব রেল বিভিন্ন বেজ স্টেশন থেকে ঢাকায় এসেছে, তারা আবার ফিরে যাওয়ার পর এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে সকালে সব ধরণের নৌযান ও গণপরিবহণ বন্ধের ঘোষণা দেয়া হয়। বিকেল থেকেই কার্যকর হচ্ছে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত। তবে বাকিসব গণপরিবহন বন্ধ হবে আগামী বৃহস্পতিবার থেকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১