বাংলাদেশের খবর

আপডেট : ২৪ March ২০২০

গোপালগঞ্জে করোনা মোকাবেলায় ও জনসমাগম নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী


করোনা মোকাবেলা, প্রতিরোধ এবং জনসমাগমকে নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর টিম গোপালগঞ্জে কাজ শুরু করেছে।

আজ মঙ্গলবার দুপুরে তারা জেলা প্রশাসকের সাথে এক বৈঠকে বসেন। এসময় পুলিশ সুপার ও সিভিল সার্জন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, একজন লেফটেন্যান্ট কর্নেল-এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম প্রথমত বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরা ও জনসমাগম নিয়ন্ত্রণে আনতে আমাদের সাথে কাজ করবে। পাশাপাশি বিভিন্ন ভাবে কর্মপরিকল্পনা প্রনয়ণ করে এই মহামারি প্রতিরোধে কাজ করবে।

তিনি আরো জানান, সেনাবাহিনীর টিম আমাদের সাথে সমন্বয় করে কর্মপরিকল্পনা গ্রহণ এবং সে অনুযায়ী তারা মাঠে কাজ করবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১