বাংলাদেশের খবর

আপডেট : ২৪ March ২০২০

খালেদার মুক্তিতেও উদ্বিগ্ন বিএনপি


বেগম খালেদা জিয়ার মুক্তিতেও বিএনপি উদ্বিগ্ন বলে জানিয়েছেন দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে গুলশানে বিএনপির কার্যালয়ে দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আমরা খালেদা জিয়ার মুক্তির জন্য উদগ্রীব হয়ে ছিলাম, আজ অন্তত এতটুকু শান্তি পাওয়া যাবে যে তিনি ৬ মাসের জন্য বেরিয়ে এসে চিকিৎসা নেয়ার সুযোগ পাবেন। কিন্তু আমি চিন্তিত, তিনি বাইরে যেতে না পারলে কিভাবে চিকিৎসা করাবেন? আমরা এই বিষয়ে কথা বলছি, তারপরে আমরা জানাব।

তিনি আরও বলেন, আমি মনে করি, এই সিদ্ধান্ত আমাদের যাচাই করে দেখতে হবে। শর্ত সাপেক্ষে মুক্তি কতটা আমরা ইতিবাচকভাবে নেব, সেটা আমাদের দলের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১