আপডেট : ২৫ March ২০২০
আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল এ ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাস নিয়ে জাতিকে দিকনির্দেশনা দিবেন প্রধানমন্ত্রী। গত সোমবার গণমাধ্যমকে তথ্য জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হননি। তবে পুরোনো একজন রোগীর মৃত্যু হয়েছে। তার বয়স ৬৫ বছর। তিনি একজন পুরুষ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৩৯ জন। আজ বুধবার করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১