বাংলাদেশের খবর

আপডেট : ২৫ March ২০২০

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত


সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকচাপায় আসলাম হোসেন (৩৬) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাট এসিআই গোদরেজ মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসলাম হোসেন সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতী গ্রামের মৃত মহরম আলীর ছেলে।

কামারখন্দ থানার পরিদর্শক পলাশ চন্দ্র দেব জানান, ভদ্রঘাট এলাকায় এসিআই গোদরেজের মিলের ভিতর থেকে পণ্যবাহী একটি ট্রাক বের হয়ে সড়কে উঠছিল।

এসময় বালুবাহী অপর একটি ট্রাক সড়ক দিয়ে যাওয়া সময় এসিআইয়ের ট্রাকটিকে সাইড দিতে গিয়ে রাস্তর সাইডে থাকা পথচারী আসলামকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। চন্দ্র দেব আরো জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার এখনও পলাতক রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১