বাংলাদেশের খবর

আপডেট : ২৫ March ২০২০

গুরুদাসপুরে পাঁচব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা


নাটোরের গুরুদাসপুরে  অতিরিক্ত চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মজুদ রাখায় গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে দুই ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার বেলা ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে ওই জরিমানা আদায় করেন ইউএনও মো. তমাল হোসেন।

চাঁচকৈড় বাজারের মনোরঞ্জন কুন্ডুর ছেলে মুদি ব্যবসায়ী মদন কুন্ডুকে এক লক্ষ টাকা এবং মূল্য তালিকা না থাকায় নাজিম উদ্দিন সরদারকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। ইউএনও বলেন, দুর্যোগ মুহুর্তে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১