আপডেট : ২৫ March ২০২০
দিনাজপুরের বীরগঞ্জে বাসের ধাক্কায় শ্বাশুড়ী-বউ নিহত হয়েছে। এসময় আরও ২ জন গুরুতর আহত হয়েছে। আজ বুধবার দুপুরে বীরগঞ্জ উপজেলার ফিসারী মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বীরগঞ্জ উপজেলার থানাপাড়া মহল্লার মৃত বজলু রশিদের স্ত্রী আলিমন বেওয়া (৭০) ও তার ছেলের মোঃ আফজাল হোসেনের স্ত্রী মোছাঃ রেহেনা বেগম (৩২)। আহত ২ জন হলেন- ঘটনায় সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত রাজেন রায়ের ছেলে ভ্যান চালক লক্ষী রায় (৪৫) এবং অপর যাত্রী পৌর শহরের সুজালপুর গ্রামের মোঃ সুকুর আলীর স্ত্রী মোছাঃ জাহেদা বেগম (৪৫)। আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জানান, দুপুরে বাড়ী থেকে ভ্যান যোগে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার সময় ফিসারী মোড়ে রংপুর থেকে ছেড়ে আসা একটি বাস পিছন দিক থেকে তাদের ভ্যানে ধাক্কা দিয়ে চলে। এতে ঘটনাস্থলে আলিমন বেওয়া নিহত হয়। দুর্ঘটনায় ৩ জন গুরুর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নিহতের বউমা রেহেনা বেগম মারা যায়। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে গেছে। এব্যাপারে বীরগঞ্জ থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১