বাংলাদেশের খবর

আপডেট : ২৬ March ২০২০

বিশ্বজুরে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়াল


করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিমুহূর্তে বাড়ছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭১ হাজার ৩৬৩ জনে।

আজ বৃহস্পতিবার করোনাভাইরাস নিয়ে তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার  থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৪ লাখ ৭১ হাজার ৩৬৩ জন। মারা গেছেন ২১ হাজার ২৯৪ জন।

বাংলাদেশে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয় ৮ মার্চ। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ জন, মারা গেছেন ৫ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১