আপডেট : ২৬ March ২০২০
চীন থেকে আসা টেস্টিং কিট ও চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম নিয়ে বিশেষ ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে। আজ বৃহস্পতিবার ৪টার পর ফ্লাইটি এসে পৌঁছেছে বলে জানায় ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। গত মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, কোভিড-১৯ বা করোনাভাইরাসের সাথে লড়তে চীন থেকে আসছে বিশেষ উপহার। ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার মেডিকেল প্রটেক্টিভ ক্লথিং ও এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার আসছে পাঠাবে চীন। তিনি আরও বলেন, চীন ১৫ হাজার সার্জিকাল রেস্পিরেটর বা এন-৯৫ মাস্কও উপহার দেবে। এর আগে চীন গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশকে উন্নত প্রযুক্তির ৫০০ করোনাভাইরাস শনাক্তকরণ কিট উপহার দেয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১