আপডেট : ২৭ March ২০২০
বিশ্বব্যাপী চলমান প্রাণঘাতী করোনা ভাইরাসে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রেরও। চরম দুর্দিনে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর শিনহুয়া নিউজের। শুক্রবার (২৭ মার্চ) টেলিফোন করে চীনের প্রেসিডেন্টকে ট্রাম্প ধন্যবাদ দিয়েছেন বলে সংবাদ সংস্থাটির এক প্রতিবেদনে জানানো হয়েছে। চলমান করোনা ভাইরাসকে চীনা ভাইরাস বলে এর আগে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, চীনের পণ্যে করোনা ভাইরাস ছড়ায়। তার জেরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, কারো যদি মনে হয়- চীনের পণ্যে করোনা ভাইরাস ছড়ায়, তারা যেন 'মেড ইন চায়না' চিকিৎসা সরঞ্জাম ব্যবহার না করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১