আপডেট : ২৭ March ২০২০
ব্রেইন স্ট্রোক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন। ওই শিক্ষার্থী সাবিত হাসান মাসুম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৯ম ব্যাচের ছাত্র। জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ ব্রেইন স্ট্রোকে মারা যান তিনি। মাসুমের বাড়ি পিরোজপুর জেলার নেচারাবাদ থানার আওরিয়া গ্রামে। পরিবারের তিন ভাই ও বোনদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন মাসুম। বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, সাবিত হাসান মাসুম বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশন এর শিক্ষার্থী। বর্তমানে মাস্টার্স ১ম বর্ষের প্রথম সেমিস্টারে অধ্যয়নরত ছিলেন তিনি। অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থী প্রেসার বেড়ে যাওয়ায় ব্রেইন স্ট্রোক করে মারা যাওয়ায় পরিবার, এলাকায় ও সহপাঠীদের মধ্যে শোক নেমে এসেছে। বিভাগের শিক্ষক -শিক্ষার্থীরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। আজ শুক্রবার আসর নামাজের পর জানাযা শেষে তার নিজ এলাকায় তাকে দাফন করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১