আপডেট : ২৭ March ২০২০
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য সেনবাগ উপজেলার বিভিন্ন মসজিদের হ্যান্ড সেনেটাইজার, টিস্যু ও জনসচেতনতার জন্য লিফলেট বিতরণ করেছে নোয়াখালী সেনবাগ উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার ও শুক্রবার সেনবাগ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিম ও জনসাধারণরে মাঝে হ্যান্ড সেনেটাইজার, টিস্যু সচেতনতা মূলক ব্যানার ও লিপলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান, উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম আমা, আরিফুর রহমান, আবু সাকের রিয়াদ, এমরান হোসেন, শেখ ফিরোজ, ফাহাদ আলম প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১