বাংলাদেশের খবর

আপডেট : ২৮ March ২০২০

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৫


টাঙ্গাইলে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।

আজ শনিবার সকালে সদরের কান্দিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ট্রাকে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সিমেন্টবোঝাই ট্রাকটি ঢাকা থেকে বগুড়া যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে যায়। এতে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১