আপডেট : ২৮ March ২০২০
নরসিংদীর মাধবদীতে আজ শনিবার (২৮ মার্চ) শহরের বিভিন্ন রাস্তায় জনসমাগম প্রতিরোধে জেলা পুলিশ ও পৌর মেয়র যৌথ ভাবে বাজার মনিটরিং করেছে। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) জাকির হাসান, মাধবদী পৌর মেয়র হাজী মো: মোশাররফ হোসেন প্রধান মানিক, মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের দেওয়ান, ওসি তদন্ত সাফায়েত হোসেন পলাশ, ওসি অপারেশন মো: তানভীর আহমেদ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এসময় জনসাধারণকে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১