আপডেট : ২৮ March ২০২০
করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে লকডাউনের ৪দিনের মাথায় পটুয়াখালীর দশমিনা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ৩০ ভ্যান চালক- ক্ষুদ্র ব্যবসায়ীকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। আজ শনিবার বেলা ১১টায় সদর ইউনিয়নের এ খাদ্য সহায়তা দেয়া হয়। এ খাদ্য সহায়তার মধ্যে রয়েছে. ১০কেজি চাউল, ১কেজি ডাল, ২কেজি আলু, ১লিটার সয়াবিন তৈল ও ১টি লাইফবয় সাবান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আব্দুল আজিজ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদোউস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন পালোয়ান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফকরুজ্জামান বাদল, জাইকা কর্মকর্তা মোঃ নাজিমউদ্দিন প্রমূখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১