বাংলাদেশের খবর

আপডেট : ২৮ March ২০২০

চিরনিদ্রায় বিএনপির আইন সম্পাদক সানাউল্লাহ মিয়া


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ও বেগম খালেদা জিয়ার আইনজীবী মো. সানাউল্লাহ মিয়ার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ যোহর তার নিজ বাড়ী শিবপুরের কারারচরে স্থানীয় ঈদগাঁ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।

জানাজা নামাজে অংশ নেন নরসিংদী ০৩ শিবপুর আসনের সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন,শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ, বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, লে: কর্নেল (অব:) জয়নাল আবেদিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আকরাম হোসেন মিন্ট,ু জেলা বিএনপির সহ সভাপতি মঞ্জুর এলাহী, মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব আরিফুল ইসলাম মৃধা, যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদুৎসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সানাউল্লাহ মিয়া দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়া গত বছরের ৩ জানুয়ারি তিনি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় (স্ট্রোক) আক্রান্ত হউন। পওে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় গণস্বাস্থ্য হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১