বাংলাদেশের খবর

আপডেট : ২৮ March ২০২০

সখীপুরে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


টাঙ্গাইলের সখীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় প্রান্তিক মানুষের মাঝে জরুরি ত্রাণসামগ্রী (খাদ্যসামগ্রী) বিতরণ করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা

আসমাউল হুসনা লিজা উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পাঁচ শতাধিক দরিদ্র রিকশাচালক, ভিক্ষুক ও দিনমজুরের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

আসমাউল হুসনা লিজা জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও প্রতিকারের জন্য নির্দেশানুযায়ী জনসমাগম নিষিদ্ধ থাকায় উপজেলার খেটে খাওয়া প্রান্তিক মানুষের জীবন ধারণে যেন কোনো সমস্যা না হয় সেই লক্ষ্যে দরিদ্র ও শ্রমজীবী প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু এবং দেড় কেজি ডাল বিতরণ করা হয়েছে।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম, ইউপি চেয়ারম্যান আনছার আলী আসিফ, গোলাম ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১