বাংলাদেশের খবর

আপডেট : ২৯ March ২০২০

সৌদিতে তিন দফায় ক্ষেপণাস্ত্র হামলা


সৌদিতে তিন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।তবে এখনও পর্যন্ত এসব হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীরা এর আগেও রাজধানী রিয়াদসহ বিভিন্ন শহরে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে।

শনিবার রাতে রাজধানী রিয়াদে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট বলে জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম। আর এএফপির এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী রিয়াদে তিন দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রাষ্ট্রীয় টেলিভিশন আল এখবারিয়ার খবরে বলা হয়েছে, রিয়াদে একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে কারা ওই হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

এর আগেও রাজধানী রিয়াদসহ সৌদির বিভিন্ন স্থানে চালানো এমন হামলার অধিকাংশই প্রতিহত করতে সক্ষম হয়েছে সৌদি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১