বাংলাদেশের খবর

আপডেট : ২৯ March ২০২০

গুরুদাসপুরে চা দোকানীদের খাদ্য সামগ্রী দিল পুলিশ


করোনা ভাইরাসের কারণে বন্ধে হয়ে যাওয়া দরিদ্র চা দোকানীদের মাঝে গুরুদাসপুর থানা পুলিশের বেতনের টাকায় কেনা চাল, ডাল সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে ২৫০ চা দোকানীদের দোকানপ্রতি ৫ কেজি চাল, এক কেজি ডাল, আধালিটার সয়াবিন তেল, এক কেজি আলু এবং পরিচ্ছনতার জন্য একটি করে সাবান প্রদান করা হয়।

করোনা প্রসঙ্গে ওসি মোজাহারুল ইসলাম জানান- এই সংকটের কারণে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানদের এভাবে দাড়ানো উচিত। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১