বাংলাদেশের খবর

আপডেট : ২৯ March ২০২০

কলাপাড়ায় সচেতনতা কার্যক্রমে প্রশাসন

কলাপাড়ায় থানা পুলিশের উদ্যোগে পৌর শহরে মাইকিং করা হচ্ছে। প্রতিনিধির পাঠানো ছবি


পটুয়াখালীর কলাপাড়ায় রোববার সকাল থেকে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পক্ষ থেকে হ্যান্ড মাইক দিয়ে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা। একইভাবে মহিপুর থানা পুলিশ কুয়াকাটা ও মহিপুরে এ কার্যক্রম চালায়।

 এদিকে, কাবাসীর অভিযোগ, উপজেলার পাখিমারা, হাজীপুর, বালিয়াতলী, নোমরহাট, চাপলী, বাবলাতলা, লক্ষী, দেবপুর, ধানখালী কলেজ বাজার, লোন্দা, তেগাছিয়া,তারিকাটাসহ বিভিন্ন গ্রামীন বাজারে সকালে ও সন্ধার পর ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে।  এসব এলাকায় প্রশাসনের টহল না থাকায় হাজারো মানুষ নির্বিঘ্নে চলাচল করছে। 


কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশের টহল রয়েছে । মাস্ক ছাড়া কাউকে বাইরে বের হতে নিরুৎসাহিত করা হচ্ছে।

দিকে, কলাপ্ড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদার জানান, বাকি ২৮ জনের কোয়ারেন্টাইন মেয়াদ শেষ হবে ৫ এপ্রিল। এই সময়ের মধ্যে সকলকে নিরাপদে থাকার অনুরোধ করেন এবং জরুরী প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ নিতে বলেন।

   


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১