বাংলাদেশের খবর

আপডেট : ২৯ March ২০২০

কমছে কুমিল্লায় হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর সংখ্যা

আক্রান্ত নন কেউ


হোম কোয়ারেন্টাইনের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় কুমিল্লায় হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর সংখ্যা কমে আসছে।

আজ রোববার সকাল পর্যন্ত জেলায় এক হাজার ৩৬২ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এর মধ্যে গত ২৪ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১১৮ জন।

কুমিল্লার সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান জানান, ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর ছাড় পেয়েছে ৬৮ জন। এখন পর্যন্ত কোন আক্রান্ত রোগী নেই কুমিল্লায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১