বাংলাদেশের খবর

আপডেট : ২৯ March ২০২০

আশুলিয়ায় কারখানা বন্ধ ও বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ


দেশে চলমান করোনা সঙ্কটে কারখানা বন্ধ ও বেতনের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন ঢাকার অদূরে আশুলিয়ার দুই পোশাক কারখানার শ্রমিকরা।

রবিবার (২৯ মার্চ) সকাল থেকে এ বিক্ষোভ করছে আশুলিয়ার গৌরিপুরে অবস্থিত মোরাদ অ্যাপারেলসের ৬০০ শ্রমিক ও খেঁজুরবাগান এলাকার লন্ড্রি ওয়াশিং লিমিটেডের প্রায় ৯০০ শ্রমিক।

বিক্ষোভকারী শ্রমিকরা জানায়, কারখানায় আসা-যাওয়ার পথে তাদেরকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। কারখানায় যাওয়ার সময় পরিবহন পাওয়া যায় না। প্রশাসন সব শ্রমিকদের একত্রিত হতে দেয় না। এরইমধ্যে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় আশেপাশের প্রায় সব কারখানা বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় তারা ৪ এপ্রিল ২০২০ তারিখ পর্যন্ত ছুটির দাবিতে ফ্যাক্টরিতে কর্মবিরতি পালন করছেন।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা খাইরুল ইসলাম মিন্টু সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের কারণে বর্তমানে কারখানার তৈরি পণ্য রপ্তানি বন্ধ। এ অবস্থায় শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়ে কারখানা খোলা রাখার কোনো যুক্তি নেই।

চলমান মহামারী করোনা পরিস্থিতিতে শ্রমিকদের জীবনের কথা চিন্তা করে এখনই সব কারখানা বন্ধ করা উচিত বলে মনে করেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১