বাংলাদেশের খবর

আপডেট : ২৯ March ২০২০

কুমিল্লা স্বাস্থ্য বিভাগকে পিপিই প্রদান করলেন আ.লীগ নেতা


করোনাভাইরাস মোকাবেলায় চিকিৎসকদের সুরক্ষার জন্য কুমিল্লার স্বাস্থ্য বিভাগকে ২০০ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন ফারুক।

আজ রোববার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.মো.মুজিবুর রহমানের হাতে এক’শ এবং জেলা সিভিল সার্জন ডা.মো.নিয়াতুজ্জামানের হাতে এক’শ পিপিই তুলে দিয়েছেন তিনি। এ সময় চিকিৎসকদের নিরাপত্তার জন্য মাস্ক ও হ্যান্ড গ্লাভসও প্রদান করেন তিনি।

এদিকে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের করোনা থেকে সুরক্ষার লক্ষ্যে প্রায় তিন’শতজনের জন্য মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেছেন তিনি। এসব সরঞ্জাম সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ হ ম আহসান উদ্দিন টুটুলসহ অন্যান্যরা।

দেলোয়ার হোসেন ফারুক জানান, প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে পুরো বিশ্ব এখন আতংকিত। আমাদের দেশেও করোনার প্রার্দুভাব বাড়ছে। আর এই সময়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন চিকিৎসকরা। কারণ তারাই করোনা রোগীদের সেবা প্রদান করবেন। এছাড়া মাঠে কাজ করতে গিয়ে সাংবাদিকরাও রয়েছেন ঝুঁকির মধ্যে। এমন প্রেক্ষাপটে চিকিৎসক ও সাংবাদিকদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা করেছি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.মো.মুজিবুর রহমান ও জেলা সিভিল সার্জন ডা.মো.নিয়াতুজ্জামান বলেন, এই মূহূর্তে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনেক বেশি পিপিই প্রয়োজন। কিন্তু আমরা সরকার থেকে যা পেয়েছি, তা পর্যাপ্ত না। ঠিক এমন সময়ে আমাদের নিরাপত্তার জন্য এগিয়ে এসেছেন দেলোয়ার হোসেন ফারুক সাহেব। আমরা জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১