বাংলাদেশের খবর

আপডেট : ৩০ March ২০২০

করোনা মোকাবেলায় এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি শিল্প প্রতিমন্ত্রীর আহ্বান


করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
আজ সোমবার রাজধানীর মিরপুরের ইব্রাহীমপুর, ইব্রাহীমপুর বাজার ও দক্ষিণ কাফরুলে গরীব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী এ সময় করোনাসংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য-সুরক্ষার সকল নিয়মকানুন সঠিকভাবে পালনের বিষয়ে সজাগ থাকার আহবান জানান।

কামাল আহমেদ মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা রোগের চিকিৎসা সুবিধা সম্প্রসারিত করা হচ্ছে, পাশাপাশি সারাদেশের দিনমজুর ও নিম্নআয়ের মানুষদের জন্য মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষদের সাহায্যার্থে শিল্প প্রতিমন্ত্রীর প্রায় সাতশ’ পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময়ে প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১টি সাবান ও ১টি হ্যান্ড স্যনিটাইজার বিতরণ করা হয়। এ সময়ে কাফরুল থানা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আলাউদ্দিন উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১