আপডেট : ৩১ March ২০২০
টাঙ্গাইলের দেলদুয়ারে করোনা ভাইরাসের বিস্তাররোধে জীবাণুনাশক প্রয়োগ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে জন সচেতনতামূলক প্রচার চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের নেতৃত্বে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সহায়তায় দেলদুয়ার দক্ষিণ বাজার, বিশ্বাস বাথুলী বাজার এবং এলাসিন বাজারে এ কার্যক্রম চালানো হয়। এসময় বিভিন্ন সড়কে জীবানুনাশক প্রয়োগ ও বাজারে বাজারে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শেষে এলাসিন ইউনিয়নের সিংহরাগী গ্রামে বিদেশ ফেরত ব্যক্তির হোম কোয়ারেন্টিন পর্যবেক্ষণ করেন ইউএনও। এসময় সেনাবাহিনীর সদস্য, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১