বাংলাদেশের খবর

আপডেট : ৩১ March ২০২০

লক্ষ্মীপুরে স্থানীয় ৩ আসনের এমপির খাদ্য সহায়তা প্রদান


করোনা ভাইরাস সংক্রমণের শঙ্কায় সব কিছু বন্ধ থাকার কারণে লক্ষীপুরে কর্মহীন মানুষের সংখ্যা বেড়েছে। এসকল মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১০টা থেকে জেলা সদরের মান্দারী, দিঘলী, লাহারকান্দি, ভবেরহাট, যুগিরহাট এলাকায় কর্মহীন ও নিন্ম আয়ের মানুষের ঘরে ঘরে গিয়ে প্রায় ৫ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও মাস্ক, সাবান ও হ্যান্ডওয়াস বিতরণ করা হয়। 

বিভিন্ন এলাকার বাড়িতে বাড়িতে তার পক্ষে এসব ত্রাণ পৌঁছে দেন এমপির পিএস বায়েজিদ ভুঁইয়া।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১