বাংলাদেশের খবর

আপডেট : ৩১ March ২০২০

কলাপাড়ায় বড়ই গাছ কাটকে কেন্দ্রকরে ছয়জনকে কুপিয়ে জখম

কলাপাড়া মানচিত্র


 



 

বড়ই গাছ কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের সশস্ত্র হামলায় রক্তাক্ত জখম হয়েছে একই পরিবারের চারজনসহ ছয় জন। মঙ্গলবার বিকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হোসেনপুর গ্রামে এ হামলা মারধরের ঘটনা ঘটেছে। হামলায় আহত খালেক গাজী, মালেক গাজী, নেছারউদ্দিন, রিজিয়া বেগম, মাহবুবু ও জাহানারা বেগমকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে এর মাহবুবকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আহতদের সজন আবুল কালাম জানান, তাঁদের একটি বড়ই গাছ জোরপূর্বক কাটতেছিল প্রতিপক্ষ বাবুল জোমাদ্দার । এতে বাধা দেয়ায় তার পরিবারের ৮/১০ জনে চল, দাও, ছেনা নিয়ে সশস্ত্র হামলা চালায়। পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। বয়োবৃদ্ধ নারী-পুরুষ সবাইকে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

কলাপাড়া থানার ওসি মো.মনিরুল ইসলাম জানান, এখনও মামলা হয়নি। তবে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১