আপডেট : ৩১ March ২০২০
পাইকগাছায় লিবিয়া প্রবাসীর স্ত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। পুলিশ রেজাউল নামে এক ব্যক্তিকে আটক করেছেন। আটক রেজাউল গদাইপুর ইউপি’র ওয়াজেদ সরদারের ছেলে। মামলা সূত্রে জানাগেছে, মোবাইলের সুত্র ধরে আটক রেজাউলের সাথে উপজেলার বিরাশী গ্রামের বাসিন্দা লিবিয়া প্রবাসীর স্ত্রীর সাথে পরিচয় হয়। এরপর রেজাউল বিভিন্ন সময়ে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। সর্বশেষ গত ২৯ মার্চ বিকেল সাড়ে ৩ টার পর ভিকটিম নিজ বাড়ীতে যাবার পথে বিরাশীর ইটের সোলিং রাস্তার ফাঁকা স্থানে শ্লীলতাহানি ঘটায়। এ ঘটনায় ভিকটিম রেজাউলের বিরুদ্ধে থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করে, যার নং-৩৮। এ ব্যাপারে ওসি মোঃ এজাজ শফী জানান, আটক রেজাউল মোবাইলে ভিকটিমের নগ্ন ছবি ধারণ করে ব্লাক মেইল করার অপচেষ্টা চালিয়ে আসছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১