বাংলাদেশের খবর

আপডেট : ৩১ March ২০২০

কালিয়াকৈরে হোম কোয়ারেন্টাইনে ১৪৭জন


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার এ পর্যন্ত ১৪৭জন বিদেশ ফেরত প্রবাসী ও বিদেশ ভ্রমণকারীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাছাড়া হোম কোয়ারেন্টনে ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় ৮৮জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

পুলিশ ও হাসপাতাল কর্মকর্তারা জানান, এ পর্যস্ত ৪৭৯জন দেশের বাহিরে থেকে এ উপজেলায় প্রবেশ করেছে। কিস্তু সবাইকে হোম কোয়ারেন্টে এখন পর্যস্ত আনা সম্ভব হয়নি।

বাকি ৩২৫ জনকে অতি তাড়াতাড়ি হোম কোয়ারেন্টনে আনার চেষ্টা চলছে। এপর্যস্ত এ উপজেলাতে করোনা ভাইরাসটি কাউকে আক্রান্ত করতে পারেনি। তবে হাসপাতালে ১০ বেডের একটি আইসোলেশন কর্ণার ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রবীর কুমার সরকার জানান, কালিয়াকৈর উপজেলায় এ পর্যন্ত ১৪৭জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ৮৮জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। আমরা ১০ বেডের একটি আইসোলেশন কর্ণার ব্যবস্থা করে রেখেছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১