বাংলাদেশের খবর

আপডেট : ০১ April ২০২০

চিরিরবন্দরে নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার


দিনাজপুরের চিরিরবন্দরে নদী থেকে আব্দুল করিম নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার পুনট্রি ইউনিয়নের নারায়নপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহতের ছেলে আব্দুল কাদের জানান, আমার পিতা আব্দুল করিম দীর্ঘদিন যাবত ধরে মানষিক রোগে ভুগছিলেন। গত ৩০শে মার্চ তিনি বাড়ি থেকে বেড় হয়ে যান। সারাদিন ধরে বাড়িতে ফিরে না আসায় এবং কোথাও খুঁজে পাওয়া না যাওয়ায় এলাকায় মাইকিং করা হয়।

পরে গতকাল মঙ্গলবার সকালে লোক মারফতে খবর পেয়ে মরদেহ শনাক্ত করা হয়। এ খবর পেয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান মো. নুর-এ-কামাল ঘটনাস্থলে উপস্থিত হন।
 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১