বাংলাদেশের খবর

আপডেট : ০১ April ২০২০

নরসিংদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান ভস্মীভূত


নরসিংদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে শহরের আরশীনগরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

দোকান মালিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শহরের আরশীনগর সিএনজি স্ট্যান্ড এর পাশের একটি গ্যাস সিলিন্ডার এর বন্ধ দোকানে হঠাৎ প্রচন্ড শব্দে বিষ্ফোরণ হয়। মুহুর্তেই আগুন সব জায়গায় ছড়িয়ে পড়ে। এতে আগুন লেগে পাশের আরও ৯টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

আগুনে কনফেকশনারী, হোটেলে এবং ফলের দোকানসহ ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এর আনুমানিক ক্ষতি প্রায় ১০ লক্ষ টাকার বলে দাবি করেছে স্থানীয় দোকানদাররা।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো: নুরুল ইসলাম বলেন, শহরের আরশিনগরে গ্যাস সিলিন্ডারের দোকান থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর যেহেতু গ্যাস সিলিন্ডিারের দোকান এর ফলে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের দোকানপাট পুড়ে যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১