বাংলাদেশের খবর

আপডেট : ০১ April ২০২০

মুন্সীগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ


করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ৬০০দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা মাহাতাব উদ্দিন কল্লোল।  দৈনন্দিন কাজ হারিয়ে অনিশ্চয়তায় থাকা কর্মহীন অসহায় পরিবার খুঁজে খুঁজে তাদের ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রী পৌছে দেওয়া হয়।

বুধবার বেলা ১২টায় মুন্সীগঞ্জ ও মিরকাদিম পৌরসভাসহ পঞ্চসার, রামপাল, বজ্রযোগিনী ও মহাকালি ইউনিয়নের দরিদ্রদের মাঝে দেয়া হয় খাবার সামগ্রী।

সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দে'র ব্যানারে আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন কল্লোলের সার্বিক ব্যবস্থাপনায় চাল, ডাল, তেল, আলু, লবণ ও পিয়াজ সামগ্রি বিতরণ হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১