আপডেট : ০১ April ২০২০
পটুয়াখালীর কলাপাড়ায় করোনা সচেতনতায় সিভিল প্রশাসনের সাথে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। আজ বুধবার সকালে পৌর শহরে জনসমাগম এড়াতে সবাইকে ঘরে থাকার পরামর্শের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি জীবাণুনাশক ছিটায় তারা। উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে সেনাবাহিনী সদস্যরা স্প্রে ছিটানোর কাজ শুরু করে পৌর শহরের প্রধান সড়কগুলোতে এ সচেতনমূলক কাজ করে। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকানগুলোর সামনে বৃত্ত একে দেয় যাতে ক্রেতারা নির্দিষ্ট দূরত্বে থেকে মালামাল ক্রয় করতে পারে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১