আপডেট : ০২ April ২০২০
করোনায় ‘বিএনপি’র উদ্দেশ্য সাহায্য করা নয়, সরকারের ভুল না থাকলেও ভুল খোঁজার চেষ্টা করা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ । গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকরা করোনা পরিস্থিতি মোকাবিলায় বিএনপি’র দেয়া জাতীয় কমিটি গঠনের প্রস্তাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি একথা বলেন। এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ মন্ত্রীর কাছে করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের পক্ষে ২০ কোটি টাকার কয়েক দফা দাবি সম্বলিত একটি পত্র হস্তান্তর করা হয়। মন্ত্রী সাংবাদিক নেতাদের পত্রটি গ্রহণ করেন এবং বৈশ্বিক এ দুর্যোগ, যা থেকে বাংলাদেশও মুক্ত থাকেনি, এর মধ্যে প্রতিকূল পরিবেশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন।
ড. হাছান বলেন, আজ এই মহাদুর্যোগের সময় যখন সমস্ত পৃথিবী থমকে গেছে, তখন সরকার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ধৈর্যের সাথে পর্যায়ক্রমে নানা পদক্ষেপ গ্রহণের কারণে এখনো পর্যন্ত আমাদের দেশে পরিস্থিতি অনেক দেশের তুলনায় ভালো আছে। যে কোনো পরিস্থিতির জন্য সারাদেশে প্রস্তুতি নিচ্ছে সরকার। পাশাপাশি বিত্তবানরাও এগিয়ে আসছেন এবং সাংবাদিকবৃন্দ সেগুলো গণমাধ্যমে তুলে আনছেন। সবাই সাড়া দিয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১