আপডেট : ০২ April ২০২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে দায়িত্ব পালনকালে সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন,‘ প্রধানমন্ত্রী কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনকালে মুখে মাস্ক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন।’ স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরো ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ আইইডিসিআর-এ ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংকালে স্বাস্থ্য সেবা অধিদফতরের পরিচালক (এমআইএস) ডা. মো. হাবিবুর রহমান বলেন, ‘গত ২৪ ঘন্টায় বাংলাদেশে মারাত্মক এ ভাইরাসে আরো ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়ালো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১