বাংলাদেশের খবর

আপডেট : ০২ April ২০২০

সাপাহারে সামাজকি দূরত্ব বজায় রাখতে পুলিশের কঠোর অবস্থান


নওগাঁর সাপাহারে সারাদেশের ন্যায় করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও বিনা কারণে বাড়ি থেকে বের হয়ে আসা সাধারণ মানুষকে ঘরমুখী করতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।

নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) রকিবুল আক্তারের নেতৃত্বে সাপাহার থানার পুলিশ সদস্যদের সাথে নিয়ে জনসমাগম রুখতে সকাল থেকে নিরলস ভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন পুলিশ।

সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল থেকে উপজেলার মানুষকে ঘরে ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। যারা বিনা কারণে বাড়ি থেকে বের হয়েছেন তাদের কাছে জবাবদিহি নিয়ে তাদের হোমকরান্টাইনে থাকার পরামর্শ প্রদান করে চলেছেন পুলিশের চৌকস টিম। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারি নির্দেশনা মেনে চলার কথা বলেন। বিনা কারণে বাড়ির বের না হওয়ার পরামর্শ প্রদান করেন।

এসময় উপজেলার বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে পুলিশের সচেতনতা মূলক প্রচারণায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সহকারি পুলিশ সুপার গোলাম রব্বানী, সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হাই নিউটন, তদন্ত ওসি মনিরুল ইসলাম সহ সকল পুলিশ সদস্যরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১